Microsoft Developer Network Bangladesh
Next Generation Online Developer Community

PHP LEARN

rated by 0 users
This post has 0 Replies | 1 Follower

Top 50 Contributor
Male
Posts 2
Moshiur Rahman Abir Posted: 02-13-2009 11:09 PM

আমি php দিয়ে শরু করতে চাই, কারন আমি যত গুলো প্রগ্রামিং ভাষা ব্যবহার করেছি এর মাঝে ওয়েব প্রগ্রামিং-এর জন্য php নতুন অবস্থায় সহজ, এবং তাড়াতাড়ি শিখা যাই।

php প্রগ্রামিং-এর জন্য যা যা প্রয়জন---

১। php server
২। html coding
৩। database

php server : - এটা আপাতত আপনার জন্য কিছুই না। খুব সোজা একটা ব্যপার, সাধারন সফ্টওয়ার ইনস্টল করার মতো এটা ইনস্টল করতে হবে। প্রথমে এই লিংক থেকে phpdev423 exe টা ডাউনলোড করুন।

ডাউনলোড হয়ে গেলে ইনস্টল করতে হবে। আপনি যেখানে ডাউনলোড করেছেন সেখানে phpdev423.exe তে ডবল ক্লিক করে RUN করুন। শুধু NEXT এ ক্লিক করে ইনস্টল করুন। শেষ হলে command screen আসবে কিছুক্ষন (৩০সকেন্ড) অপেক্ষা করুন দেখবেন ইনস্টল কম্পিলিট মেসেজ আসবে, এরপর উপরের ক্রস বাটনে ক্লিক করে বন্ধ করে দিন। বাস হয়ে গেছে আপনার server ইনস্টল।

এবার start menu তে ক্লিক করে program->phpdev->InstallApacheService এ ক্লিক করুন। লক্ষ করুন আপনার কম্পিটারে যেখানে ডেট টাইম উঠে সেখানে লাল চিহ্নত আইকন আসছে কি না। যদি এসে যাই তাহলে আর কিছু করতে হবে না, না আসলে কম্পিউটার এক বার রিস্টাট করে পুনরায় program->phpdev->InstallApacheService ক্লিক করুন। এবার আশা করা যায় এসে গেছে।

html coding এবং database আমরা আস্তে আস্তে শিখব।

এখন আপনাকে test করতে হবে এতখন যা করলেন ঠিক আছে কি না।

প্রথমে দেখুন C:\phpdev ড্রাইভ এবং প্রপাটি ২৭.৫ MB আছে কিনা।

এবার C:\phpdev\www ওপেন করে সেখানে আপনার নামে একটা ফোল্ডার তৈরি করুন। আপনার ফোল্ডার ওপেন করে একটা text file তৈরি করুন এবং রিনেম করে index.php নাম দিন। যা NOTPAD এ ওপেন করুন এবং নিচের কোড লিখুন।


এবার যেকন ব্রাউজার ওপেন করে http://localhost/আপনার নাম (যে নামে ফোল্ডার ওপেন করেছেন)/
দেখুন ব্রাউজার-এ আপনার php তে প্রিন্ট করা লেখা দেখাচ্ছে। print "এখানে আপনি যা ইচ্ছে লেখতে পারেন"।



প্রথমে file নামটা কেন index.php দিলাম, অন্য কোন না দিলে কি হত কেন অন্য নাম দিলাম না, দ্বিতীয়ত কোড কেন এই ভাবে লিখব।

Fille নাম index.php এই জন্য দিলাম যে, প্রতেক server এ একটা default search থাকে। যেকোন domain or folder এ ঢুকে প্রথমে খুজে দেখে ওখানে index নামে কিছু আছে কি না, থাকলে by default সেটা execute হয়। আর এ কারনেই ( http://localhost/আপনার নাম/ ) এই পর্যন্ত লিখলেই চলে আপনি ব্রাউজারে index.php তে করা কোডিং এর output দেখতে পান। এখানে মনে রাখতে হবে যদি index.php এবং index.html দুইটাই থাকে তাহলে index.html টা execute হবে এবং ওখানে যা আছে সেটাই ব্রাউজারে দেখাবে।

Fille নাম index.php না দিয়ে অন্য নাম দেওয়া যেত সেখানে কোন সমস্যা নাই, আপনি আপনার ইচ্ছামত নাম দিতে পারেন শুধু শেষে .php দিতে হবে যেমন- *******.php, এখানে (*******) আপনি যা খুশি লিখতে পারেন। সেক্ষেত্রে আপনাকে ( http://localhost/আপনার নাম/ ) এর সাথে ( http://localhost/আপনার নাম/আপনার ফাইলের নাম ) যেমন:- ( http://localhost/tuhin/test.php ) এই ভাবে লিখতে হবে।

এবার কোড কেন এই ভাবে লিখবেন।

সব কিছুর যেমন নিয়ম আছে php এরও একটা নিয়ম আছে। php কোড যেখান থেকে শুরু হবে সেখানে একটা এবং যেখানে শেষ হবে সেখানে একটা চিহ্ন দিতে হবে। শুরু করতে হয় ( <?php ) এই চিহ্ন দিয়ে আর শেষ করতে হয় ( ?> ) এই চিহ্ন দিয়ে।

print "MY NAME IS YOURNAME ";

উপরের লাইনটা কেন এই ভাবে লিখবেন, প্রথম শব্দ print এটা লেখা হয় যেকোন কিছু output এর জন্য ready করতে। তাই আপনি যায় প্রিন্ট করতে চান বা ব্রাউজারে দেখতে চান তার জন্য print ব্যবহার করতে হবে। এরকম আরও কতগুলি আছে echo, print_r, var_dump যেগুলো পরে শিখব কোনটা কেন ব্যবহার হয়।

print এর পরে আপনাকে ( " " ) চিহ্ন দিয়ে এর ভিতর লিখতে হবে। এর ভিতর যা ইচ্ছে লিখতে পারেন।

print "MY NAME IS YOURNAME " এর শেষে ( ; ) চিহ্ন আবশ্যই দিতে হবে। কারন প্রতি statement শেষ করতে হয় সেমিকলন অর্থাৎ ( ; )
চিহ্ন দিয়ে।



আজ আমরা php তে variable কি এবং কেন এটার প্রয়জন এবং কিভাবে ব্যবহার করতে হয় তাই জানব।

variable এর বাংলা অর্থ চলক বা অধ্রুব। ওনেক টা পানির মত পানি যেমন যখন যে পত্রে রাখা হয় তার আকার ধারন করে এটাও ঠিক তেমনি।

সমস্ত programing language এ variable ব্যবহার হয়। variable আমাদের কম্পিউটারের যে মেমরি আছে তার একটা লোকেসন refer করে। যেখানে আমরা কোন কিছুর মান রাখতে পারি। variable এর মান পরিবর্তনশীল হওয়াতে আমরা আমাদের প্রয়জন মতো ব্যবহার করতে পারি। এটার গুরুত্ত্ব এতো বেশি যে programing এর সব ক্ষেত্রে এটা ব্যবহার করতে হয়।

php তে variable ব্যবহার করতে প্রথমে ( $) চিহ্ন দিতে হয়। এরপর যে নাম দিতে যান দিতে পারেন। মনে রাখতে হবে variable নাম case-sensitive অর্থাৎ যদি variable নাম বড় হাতে অক্ষর দিলে সেই variable সব জায়গায় বড় হাতে অক্ষরে লিখতে হবেই।

একটা variable নাম ঠিক করার পর এটার মান দেবার প্রয়জন হয়, মান দিতে হলে variable এর ( = ) চিহ্ন দিয়ে মান লিখতে হবে। এই মান আপনার যা প্রয়োজন তাই দিতে পারেন।

মান দেওয়া হলে আবশ্যয় ( চিহ্ন দিবেন। একটা statement শেষ করে অবশ্যই ( ; ) চিহ্ন দিবেন।

test.php নামে একটা ফাইল তৈরি করে নিচের কোডিং লিখুন এবং ব্রাউজারে দেখুন output এখানকার output এর মতো হয়েছে কিনা যদি হয় তাহলে আপনার কোডিং ঠিক আছে। এরপর নিজের মতো করে তৈরি করে দেখুন।

কোড----
--------------------------------------

<?php

$a; // declaration

$a = 121; // assign

$b1 = 323; // declaration + assign

$C_ = "MY NAME IS TUHIN"; // declaration + string assing

echo "VALUE OF A = ".$a;
echo "<br>";

print ("VALUE OF B1 = $b1";
print "<br>";

print ("VALUE OF C_ = $C_";
print "<br>";

$d_AB1 = $a+$b1;

echo "VALUE OF d_AB1 = ".$d_AB1;

?>

--------------------------------------

output---

--------------------------------------

VALUE OF A = 121
VALUE OF B1 = 323
VALUE OF C_ = MY NAME IS TUHIN
VALUE OF d_AB1 = 444



৩য় ধাপের কোড----
--------------------------------------

<?php

$a; // declaration

$a = 121; // assign

$b1 = 323; // declaration + assign

$C_ = "MY NAME IS TUHIN"; // declaration + string assing

echo "VALUE OF A = ".$a ;
echo "<br>";

print ("VALUE OF B1 = $b1 " ) ;
print "<br>";

print ("VALUE OF C_ = $C_ " );
print "<br>";

$d_AB1 = $a+$b1; // addition

echo "VALUE OF d_AB1 = ".$d_AB1;

?>

--------------------------------------

output---

--------------------------------------

VALUE OF A = 121
VALUE OF B1 = 323
VALUE OF C_ = MY NAME IS TUHIN
VALUE OF d_AB1 = 444

--------------------------------------


৩য় ধাপের কোডে কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়েছে আজ php এর সাংকেতিক চিহ্ন অর্থাৎ operator নিয়ে আলোচনা করব।

ব্যবহৃত operator গুলো--

১। ( = ) --- এটা php এর basic assignment operator যা দিয়ে যেকোন variable এর মান নির্ধারন করা হয়।
২। ( . ) --- এটা variable এর মান কপি করার জন্য ব্যবহার হয়। একে ডট assig operator বলে। এর ব্যবহার বেশ হয়।
৩। ( + )--- এটা arithmetic operator যা দুইটি variable এর মান যোগ করার জন্য ব্যবহৃত হয়েছে।

এবার php তে যে operator গুলো ব্যবহার তার মধ্যে যেগুলো সচরাচর প্রয়োজন হয় তা জনব---

******Arithmetic Operators *****

$a + $b ---- Addition Sum of $a and $b.
$a - $b ---- Subtraction Difference of $a and $b.
$a * $b ---- Multiplication Product of $a and $b.
$a / $b ---- Division Quotient of $a and $b.
$a % $b ----Modulus Remainder of $a divided by $b.

কোড---

--------------------------------------

<?php

$a = 121;

$b = 323;

$addition = $a+$b;
echo "Addition Result=".$addition ;
echo "<br>";

$subtraction = $b-$a;
echo "Subtraction Result=".$subtraction ;
echo "<br>";

$multiplication = $a*$b;
echo "Multiplication Result=".$multiplication ;
echo "<br>";

$division = $b/$a;
echo "Division Result=".$division ;
echo "<br>";

$modulus = $b%$a;
echo "Modulus Result=".$modulus ;
echo "<br>";

?>
--------------------------------------

output---

--------------------------------------
Addition Result=444
Subtraction Result=202
Multiplication Result=39083
Division Result=2.6694214876
Modulus Result=81

--------------------------------------


******Comparison Operators********
$a == $b Equal TRUE if $a is equal to $b.
$a != $b Not equal TRUE if $a is not equal to $b.
$a < $b Less than TRUE if $a is strictly less than $b.
$a > $b Greater than TRUE if $a is strictly greater than $b.
$a = $b Greater than or equal to TRUE if $a is greater than or equal to $b.


কোড---

--------------------------------------
<?php

$a = 121;

$b = 323;

if($a == $b)
echo " a Equal to b";
echo "<br>";

if($a != $b)
echo " a Not Equal to b";
echo "<br>";

if($a < $b)
echo "a Less than b";
echo "<br>";

if($a > $b)
echo "a Greater than b";
echo "<br>";

if($a <= $b)
echo "a Less than or equal to b";
echo "<br>";

if($a >= $b)
echo "a Greater than or equal to b";
echo "<br>";

?>

--------------------------------------

output---

--------------------------------------

a Not Equal to b
a Less than b

a Less than or equal to b
--------------------------------------




Page 1 of 1 (1 items)
| RSS
Powered by Community Server (Non-Commercial Edition), by Telligent Systems