ওপেনসোর্স ইন ডট নেট - ওপেন ডে

আজ মাইত্রোসফটের আয়োজনে প্রফেশনাল সফটওয়্যার ডেভেলপারদের জন্য হয়ে গেলো ওপেনসোর্স ইন ডট নেট - ওপেন ডে। অনুষ্ঠানে মাইক্রোসফটের প্লাটফর্ম ব্যবহার করে কিভাবে ওপেনসোর্স কমিউনিটিতে কন্ট্রিবিউট করা যায়, সফল এপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য ওপেনসোর্স কমিউনিটি থেকে কি ধরনের সাহায্য পাওয়া যেতে পারে, ওপেনসোর্স কমিউনিটিতে যোগদান করে কিভাবে নিজের প্রজেক্টকে শক্তিশালী করা যায় ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়। মাইক্রোসফট এশিয়া প্যাসিফিক ডিপিই লিড ভিনসেন্ট কোয়াহ্ শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান আরম্ভ করেন, পরে ওয়াইল্ডনেস অফ ওপেনসোর্স সফটওয়্যার ইন ডট নেট বিষয় নিয়ে আলোচনা করেন তানজিম সাকিব এবং ডাটা ড্রাইভেন টেস্ট অটোমেশন: এ ওয়াটিন (WatiN) এপ্রোচ আলোচনা নিয়ে মঞ্চে আসেন রিজওয়ানুর রশিদ। তারপরে স্টার্টিং এন ওপেনসোর্স প্রজেক্ট ফ্রম গ্রাউন্ড আপ বিষয়ক আলোচনা নিয়ে মঞ্চে আসেন কাজী মঞ্জুর রশিদ এবং তারপরে আশরাফুল আলম জয় এসে আলোচনা করেন গেটিং পিপল এক্সাইটেড এবাউট ইওর ওপেনসোর্স প্রজেক্ট বিষয়ে।
.
.
.
.
. 
মধ্যাহ্ণভোজ বিরতির পরে নো ব্রেইনার প্রজেক্ট শোকেইস করেন তানজিম সাকিব এবং লন্ডন থেকে লাইভ মিটিং এর মাধ্যমে ড্রপথিংস্ প্রজেক্ট শোকেইস এবং বুটস্ট্রেপিং এন ওপেনসোর্স প্রজেক্ট এস এন বিজনেস কেইস প্রজেক্ট নিয়ে আলোচনা করেন ওমর আল যাবির মিশো। এরপর মঞ্চে আশরাফুল আলম জয় এবং ওয়াহিদ বিন আহসান এমপ্লোই ইনফো স্টার্টার কিট প্রোজেক্ট শোকেইস করেন। সব শেষে মাইক্রোসফট বাংলাদেশের ডেভেলপার এভাঞ্জালিস্ট অমি আজাদ মঞ্চে আসেন সমাপনি বক্তব্য দিতে এবং ডট নেট কোডেক্স প্রোগ্রামিং কম্পিটিশন ঘোষনা দিতে।
.
. 
আলোচনা চলাকালীন প্রশ্নকারীদেরকে ওয়াইম্যাক্স মোডেম, ৩২ গিগা ফ্ল্যাশ ড্রাইভ, মাইক্রোসফট প্রেসের শিক্ষামুলক বই সহ বিভিন্ন ধরনের উপহার প্রদান করেন বক্তারা এবং অনুষ্ঠান শেষে লটারীর মাধ্যমে একটি উইন্ডোস ফোন সেভেন মোবাইল ফোন উপহার দেয়া হয়। মাইক্রোসফট প্রতিনিধিরা জানান যে কমিউনিটির উন্নয়নের জন্য এখন থেকে মাঝে মাঝেই এরকম আয়োজন করা হবে।
Press Release