এমএসডিএন (MSDN) বাংলাদেশ ওয়েব সাইটে আপনাকে স্বাগতম!

ডেভলপারদের এই কমিউনিটিতে আপনাকে স্বাগতম জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এই কমিউনিটি ফোরামে আপনি মাইক্রোসফট প্ল্যাটফর্মে কাজ করার অভিজ্ঞতা, সফটওয়্যার উন্নয়ন/উন্নয়ন করে গিয়ে কোনো সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন। এই উন্মুক্ত কমিউনিটিতে আপনি অনেক রিসোর্স পাবেন যা আপনার বর্তমান/ভবিষ্যত এপ্লিকেশন উন্নয়ন করতে ভীষন সাহায্য করবে।

এই পোর্টালটি তৈরীর উদ্দেশ্য হলো বাংলাদেশের ডেভলপাররা যাতে অনলাইনে যোগাযোগ করে অভিজ্ঞতা, সোর্স কোড শেয়ার করে, একে অপরকে মাইক্রোসফটের প্ল্যাটফর্ম বুঝতে ও ব্যবহার করতে সাহায্য করে।

যারা ডেভলপার বা যারা ডেভলপার হতে চান, নির্দ্বিধায় এই পোর্টাল ব্যবহার শুরু করুন!

অমি আজাদ
ডেভলপার ইভেঞ্জালিস্ট
মাইক্রোসফট বাংলাদেশ লিমিটেড

Blogengine Download
Get a free Windows Live! account @msdn.net.bd